চোট কি মেসিকে শেষের বার্তা দিচ্ছে

‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’—রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এ পঙ্ক্তি লিওনেল মেসির শোনার কথা নয়। আর শুনলেও স্প্যানিশ ভাষার বাইরে আর কোনো ভাষা ভালোভাবে না জানা মেসির পক্ষে এর অর্থ জানার কথাও নয়। তবে মেসি না শুনলে কিংবা না বুঝলেও এই গানের লাইনটির সঙ্গে যেন মিলে যাচ্ছে তাঁর বর্তমান অবস্থা। ক্লান্তি এবং চোট মিলিয়ে মেসি এখন […]
এমবাপ্পে আসছেন রিয়ালে, লেভা বললেন ‘ভয় পাচ্ছি না’

কিলিয়ান এমবাপ্পে আসবেন—এটা ধরে নিয়ে তাঁকে বরণ করতে প্রস্তুত হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যু। এমবাপ্পে আসছেন—এ কারণে রিয়াল মাদ্রিদ আর লা লিগায় চলছে নানা ধরনের হিসাব–নিকাশ। এমবাপ্পেকে জায়গা ছেড়ে দিতে রিয়ালের একাদশ থেকে কে বাদ পড়বেন, লা লিগায় তাঁর সঙ্গে দ্বৈরথটা কার হবে আর সেটা কেমনই–বা জমবে—এসব আলোচনা চলছে ফুটবল বিশ্বে। লা লিগায় প্রায় এক দশক আকর্ষণীয় […]
প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেবেন না মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, দেশটির এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাবেন না। ট্রাম্পের আগের আমলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন পেন্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় গতকাল শুক্রবার পেন্স বলেন, ‘এটা মোটেও অবাক করা বিষয় নয় যে আমি এবার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি না।’
রাশিয়ায় ব্যালট বাক্সে রঙ ঢালা, পোড়ানোর ঘটনায় আটক ৮

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিন ভোটকেন্দ্রগুলোয় বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক ব্যক্তিকে আটক করা হয়েছে। রুশ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে ভোটকেন্দ্রগুলোয় যেসব বিশৃঙ্খল কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, সেগুলো হলো ব্যালট বাক্সে সবুজ রং ঢেলে দেওয়া, ব্যালট বাক্সে আগুন লাগানো ও ভোটকেন্দ্রের ভেতর আতশবাজি পোড়ানো। রাশিয়ায় গতকাল শুক্রবার থেকে প্রেসিডেন্ট নির্বাচনের […]
পুতিনের উপহার দেওয়া গাড়িতে চড়লেন কিম জং-উন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপহার দেওয়া গাড়িতে চড়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে। আজ শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ খবরটি জানিয়ে বলেছে, এ ঘটনা দুই দেশের বন্ধুত্ব জোরদার হওয়ার স্পষ্ট নিদর্শন। গত সেপ্টেম্বরে রাশিয়া সফর করেন কিম জং-উন। সাক্ষাৎ করেন পুতিনের সঙ্গে। এ সফরের মধ্য দিয়ে পিয়ংইয়ং ও মস্কো […]
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনে তুমুল লড়াই হবে

লোকসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গের ৪২ আসনে এ বছর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে সামান্য ভোটে এগিয়ে থাকবে ক্ষমতাসীন দল তৃণমূল। আজ শনিবার সি-ভোটার ও এবিপি আনন্দের যৌথ সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে এমন আভাস দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের চেয়ে তৃণমূল ও বিজেপি এবার একটি করে আসনে এগিয়ে থাকতে পারে। গত […]
ভোটের মধ্যে ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুতিনের

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে তিন দিনের ভোট গ্রহণ চলার মধ্যে দেশটির সীমান্ত এলাকায় ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের অভিযোগ, নির্বাচনী ট্রেন থেকে তাঁকে লাইনচ্যুত করার উদ্দেশে হামলা চালাচ্ছে কিয়েভ। এই নির্বাচনে জিতে আরও ছয় বছরের জন্য নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পথে রয়েছেন পুতিন। ইউক্রেনে দখলকৃত অঞ্চলগুলোতেও নির্বাচন করছে রাশিয়া। […]
গাজায় এখন আর স্বাভাবিক আকৃতির শিশু জন্ম নিচ্ছে না: জাতিসংঘের কর্মকর্তা

গাজা উপত্যকার মানবিক সংকট সেখানকার প্রসূতি মা ও নবজাতকদের জন্য ‘দুঃস্বপ্নের পরিস্থিতি’ তৈরি করেছে। সেখানকার চিকিৎসকেরা বলছেন, উপত্যকার হাসপাতালগুলোয় ছোট ও অসুস্থ শিশু জন্ম নিচ্ছে। মৃত শিশু প্রসবের ঘটনাও ঘটছে। এমনকি পর্যাপ্ত অবেদন (অ্যানেসথেসিয়া) ছাড়াই প্রসূতি মায়েদের অস্ত্রোপচার করতে হচ্ছে। গতকাল শুক্রবার ফিলিস্তিনে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ডমিনিক অ্যালেন এসব কথা বলেছেন।
খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও পরীক্ষা হবে আজ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আজ বৃহস্পতিবার আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। খালেদা জিয়াকে কত দিন হাসপাতালে থাকতে হবে, সব পরীক্ষার পর মেডিকেল বোর্ড সেই সিদ্ধান্ত নেবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের কিছু জটিলতা রয়েছে। সে জন্য মেডিকেল […]
সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কি না খতিয়ে দেখতে হবে: ওবায়দুল কাদের

বাজার সিন্ডিকেট ও মজুতদারির সঙ্গে কারা জড়িত, তাঁদের সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় […]
