আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি: মেজর (অব.) হাফিজ

স্বাধীনতাযুদ্ধ নিয়ে যাদের কোনো কর্ম-পরিকল্পনা ছিল না, যারা স্বাধীনতার কথা চিন্তাও করেনি, তারা আজ স্বাধীনতা ও স্বাধীনতাযুদ্ধের সব কৃতিত্ব হাইজ্যাক করে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আজ আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি। বাংলাদেশে কী রাজনীতি চলছে, কারা আমাদের এই স্বকীয় স্বাধীনতা হরণ […]
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্যের কিছু পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গতকাল বুধবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন রাতে সাংবাদিকদের বলেছেন, গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য […]
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দৃষ্টি সরাতে চাইছে সরকার

সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর অংশ হিসেবে ছাত্রলীগকে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোয় সব ধরনের […]
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প ব্যবস্থা নেই: ওবায়দুল কাদের

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে পরিবর্তন হয়েছে, সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে। আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল […]
এবার জাপার ইফতারে আওয়ামী লীগ ও বিএনপির কেউ যাননি

জাতীয় পার্টির (জাপা) ইফতার অনুষ্ঠানে এবার আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামি দলগুলোর কেউ যাননি। আজ শুক্রবার সন্ধ্যায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর হোটেল শেরাটনে রাজনীতিক ও কূটনীতিকদের সম্মানে জাপার চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। অবশ্য জাপার এবারের ইফতারে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু […]
বাসায় পড়ে গিয়ে আহত আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস মেঝেতে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর ডান হাত ভেঙে গেছে। কয়েক মাস আগে একইভাবে মেঝেতে পড়ে তাঁর পা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার ভোরে অজু করতে গিয়ে আফরোজা আব্বাস বাথরুমে পড়ে যান বলে বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া উইং […]
ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২৪ ফেব্রুয়ারি

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড। আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিযোগীরা রচনা লেখা, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, কুইজ এবং উপস্থিত বক্তৃতা বিষয়ে বয়সভেদে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেবে। মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইন্টারন্যাশনাল হোপ স্কুল […]
একুশে ফেব্রুয়ারির দিন গণনা শুরু

শুরু হলো মহান ভাষা আন্দোলনের স্মারক ও উত্তাল স্মৃতিমাখা ফেব্রুয়ারি। যে মাস এলেই বাঙালির মনে ভিড় জমায় মাতৃভাষা বাংলার দাবিতে রাজপথে প্রাণ দেয়া সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ ভাষাশহিদদের নাম। নতুন প্রত্যয়ে বলীয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পায় গোটা জাতি। আজ ১ ফেব্রুয়ারি। ১৯৫২ সালে এ মাসেই ভাষা আন্দোলন তীব্রতর রূপ ধারণ করেছিল। […]
‘বিএনপির অভিযোগ বিভ্রান্তিকর, মিথ্যা’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মস্কোর ভূমিকা নিয়ে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তাকে বিভ্রান্তিকর ও মিথ্যা বলে দাবি করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। রাশিয়া, চীন ও ভারতের কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে বলে বিএনপির অভিযোগের বিষয়ে […]
দারিদ্র্য শূন্যের কোঠায় নামানোই সরকারের প্রচেষ্টা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছে। ফলে এই মেয়াদে তার সরকারের প্রধান প্রচেষ্টা হবে চরম দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা। বৃহস্পতিবার ১২টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত এবং হাইকমিশনার গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের এ বিষয়ে […]
