শনিবার, ৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আঞ্চলিক গান, কিচ্ছাপালার সঙ্গে বাড়তি পাওয়া কানন বালার পরিবেশনা

আয়োজনটা শহুরে দর্শকের জন্য। মাটির গন্ধ সব পরিবেশনায়, যেভাবে মূল গান গাওয়া হয়, সেভাবেই গাওয়া হলো। দেখে মনে হলো, আয়োজনটা যেন জামালপুরের কোনো পাড়াগাঁয়ের জমজমাট আসর। গতকাল শনিবার আঞ্চলিক গান আর কিচ্ছাপালায় সম্পন্ন হলো ছায়ানটের বিশেষ আয়োজন ‘দেশঘরের গান’।

‘দর্শকেরা নতুন সাবিলাকে পাবেন, যা আগে দেখেননি’

ওটিটিতে সাবিলা নূরের প্রথম ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। গত বছর চরকিতে মুক্তি পায় আবু শাহেদ ইমনের সিরিজটি। এবার দ্বিতীয় সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী। তবে এখনই সিরিজ ও পরিচালকের নাম বলতে চাননি তিনি।

ভালোবেসেই কাজ করেন আলিয়া

গত শুক্রবার ৩১-এ পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। খুব কম সময়ের মধ্যে বলিউডে নিজের জায়গা পাকাপাকি করেছেন তিনি। বিটাউনের শীর্ষ নায়িকাদের মধ্যে আলিয়া একজন। নানা ব্যতিক্রমী চরিত্রে তিনি নিজেকে মেলে ধরেছেন। আর এ ক্ষেত্রে নিজেকে ভাগ্যবতী মনে করেন আলিয়া।

শিক্ষা–স্বাস্থ্যে বরাদ্দ কমেছে, বাড়ানো হয়েছে রাস্তাঘাটে

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। অন্যদিকে রাস্তাঘাট নির্মাণের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে চলতি অর্থবছরে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি পাস করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গতকাল মঙ্গলবারের সভায় চলতি অর্থবছরের সংশোধিত এডিপি পাস করা হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে […]

শিশুশ্রমিক বেড়েছে সাড়ে ৮৬ হাজার

গত ১০ বছরে দেশে শিশুশ্রম কমেনি, বরং বেড়েছে। এ সময়ে দেশে প্রায় এক লাখ শিশুশ্রমিক বেড়েছে। সর্বশেষ হিসাবে, দেশে এখন ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন শিশুশ্রমিক আছে। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯। এ ছাড়া বর্তমান শিশুশ্রমিকদের মধ্যে ১০ লাখ ৭০ হাজার ঝুঁকিপূর্ণ কাজ করে। তবে ১০ বছরের ব্যবধানে ঝুঁকিপূর্ণ […]

নতুন চাকরিজীবীদের পেনশন নিয়ে নতুন সিদ্ধান্তে সুবিধা বাড়বে নাকি কমবে

সর্বজনীন পেনশন কর্মসূচিতে এখন পর্যন্ত ভালো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যে ‘প্রত্যয়’ নামে নতুন একটি কর্মসূচি (স্কিম) চালু করতে যাচ্ছে সরকার, যা প্রযোজ্য হবে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানের ওপর। আগামী ১ জুলাইয়ের পর এসব সংস্থায় যাঁরা নতুন নিয়োগ পাবেন, তাঁদের আর পেনশন দেওয়া হবে না। তাঁদের থাকতে হবে […]

চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ৮২ হাজার কোটি টাকা হতে পারে: সিপিডি

দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বড় ধরনের চাপের মধ্যে আছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে মানুষের জীবনযাত্রা সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করে সিপিডি। সিপিডি বলেছে, ১০ থেকে ১১ বছর ধরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব […]

শিশুদের হাড় মজবুত করতে কী খাওয়াবেন

ভালো হাড়ের ভিত্তি ভ্রুণ অবস্থাতেই গড়ে ওঠে। ছোটবেলা থেকেই শিশুদের হাড় দ্রুত বিকশিত হয়, যে কারণে শৈশব থেকেই হাড় বিষয়ে যত্নশীল হতে হবে। মজবুত হাড় শিশুদের সুস্থ–সবল রাখার পাশাপাশি উচ্চতা বাড়াতেও সাহায্য করে। দেয় আঘাত থেকে সুরক্ষা। ছোটবেলা থেকেই হাড় মজবুত করতে প্রয়োজন যথাযথ পুষ্টি। হাড়ের সুস্থতায় প্রয়োজন এমন পুষ্টিকর খাদ্য, যা একদিকে যেমন হাড় […]

শিশুর কি খেতে, কথা বলতে অসুবিধা হয়? কখন যাবেন ডাক্তারের কাছে

অনেক শিশুরই ছোট–বড় বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি থাকে। ‘টাং টাই’ বা এঙ্কাইলোগ্লসিয়া এ রকমই একটি সমস্যা। টাং টাই জিহ্বার স্বাভাবিক নড়াচড়া বাধাগ্রস্ত করে। জিহ্বা আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। মায়ের বুকের দুধ পান, লালার সঙ্গে অন্যান্য খাবার মিশিয়ে দাঁতের নিচে পৌঁছে দিয়ে খাওয়ার উপযোগী করা, বিভিন্ন ধ্বনির উচ্চারণ, স্পষ্টভাবে শব্দ বলা, বিভিন্ন স্বাদ বুঝতে পারা, […]

রোজা রেখেও যেভাবে পানিশূন্যতা এড়াবেন

বসন্তের মাঝামাঝি শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দিনের তাপমাত্রা এখন অনেকটাই বেশি। রোজাদারদেরও ১২ থেকে ১৫ ঘণ্টা খাবার ও পানি না খেয়ে থাকতে হচ্ছে। দিনের বেলা দীর্ঘ সময় পানি না খেয়ে থাকার কারণে খুব সহজেই পানিশূন্যতা হয়ে যাওয়ার ঝুঁকি থাকছে। যদি কেউ অত্যধিক গরমের মধ্যে কাজ করেন বা অনেক ঘাম হয় বা অনেক শারীরিক পরিশ্রম […]