শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন, ১৪৩৩

বস্ত্রখাতে অবদানে সম্মাননা পাচ্ছে ১১ সংগঠন–প্রতিষ্ঠান

বস্ত্রখাতে অবদানে সম্মাননা

জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে বস্ত্রখাতের উন্নয়ন, উৎকর্ষতা সাধন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে ভূমিকা রাখায় ১১টি সংগঠন ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সম্মাননার জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ও সংগঠন গুলো হল- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন […]

মনের কথা বলে দেবে জাকারবার্গের যন্ত্র!

Mark Zukerburg

আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন আগেই পেয়েছিল ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক। সম্প্রতি পরীক্ষামূলকভাবে মানুষের ব্রেইনে (মস্তিষ্ক) চিপ বসিয়েছে তারা। এবার সে পথে হাঁটছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এমন একটি ডিভাইস বানাবেন তিনি, যা দিয়ে মনের কথা জানা যাবে। প্রথমবার মানুষের মাথায় চিপ বসায় টেসলা। এর আগে শূকর ও বানরের মস্তিষ্কে নিউরালিংকের […]

সংরক্ষিত নারী আসনে ৫০ জনকে বিজয়ী ঘোষণা

সংরক্ষিত নারী আসন

প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে ৪৮ জন আওয়ামী লীগের। বাকি দুইজন জাতীয় পার্টির। রোববার বিকেল চারটার পর তাদের বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার। মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনে জন্য ইসির […]

যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত

ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ডে কয়েক হাজার বেসামরিক মানুষ মারা গেছে বলে দাবি করেন তিনি। রোববার রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের। জেলেনস্কি বলেন, যুদ্ধে কত সেনা আহত হয়েছেন, তা আমি বলতে চাই […]

২৪ দিনে এলো ১৬৫ কোটি ডলার রেমিট্যান্স

Money

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে ১৬৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। তারা দৈনিক গড়ে ছয় কোটি ৮৫ লাখ ডলার পাঠিয়েছেন। গত জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিলো ২১০ কোটি মার্কিন ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২৪ দিনে […]

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকের জন্য অনুপ্রেরণা

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বিজার্ড

বাংলাদেশকে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের লক্ষ্য অর্জনে দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বিজার্ড। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বজায় রাখতে জরুরি ভিত্তিতে গভীর সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার বাংলাদেশে তার প্রথম সফর শেষে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিজার্ড বলেন, […]