মালয়েশিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ ইয়াসিন-তরিকুল

হিফজুল কোরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন। তারা ওড়াচ্ছেন বিশ্বদরবারে দেশের পতাকা। আন্তর্জাতিক অঙ্গনে তারাবি পড়ানোতেও বাংলাদেশি হাফেজদের ব্যাপক সাড়া। নানা দেশে পবিত্র রমজান মাসে তারাবি নামাজের ইমামতিতে আমন্ত্রণ পাচ্ছেন অসংখ্য হাফেজ। বিদেশের মাটিতে কুরআনের সুরে মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। রমজানের বরকতময় রাতগুলো তাদের […]
শ্রমিক ঘাটতিতে মালয়েশিয়ার সবজি চাষিরা দুশ্চিন্তায়

শ্রমিক ঘাটতিতে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মালয়েশিয়ার সবজি চাষিদের। দেশটির ক্যামেরুন হাইল্যান্ডের সবজি খামারিরা বলছেন, আগামী কয়েক মাসে বিদেশি শ্রমিকদের অপ্রত্যাশিত ঘাটতির কারণে উৎপাদন কমিয়ে আনার চিন্তা করছে তারা। ক্যামেরুন হাইল্যান্ড মালয় ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক সৈয়দ আবদুল রহমানের বরাত দিয়ে মালয়েশিয়ার নিউ স্ট্রিট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পাচ্ছেন প্রবাসীরা

পাসপোর্ট দেওয়ার মাধ্যমে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বসবাসরত প্রবাসীদের দাবি পূরণ করলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। দাবি পূরণের আগে ২৭ ফেব্রুয়ারি প্রবাস স্কিম ও বৈধপথে রেমিট্যান্স পাঠানো বিষয়ক এক প্রচারণা সভা করেন হাইকমিশনার।
যুক্তরাজ্যে প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন দুই বাংলাদেশি

যুক্তরাজ্যের প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মরণে চলতি বছর বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্বজুড়ে ২০ জন ব্যতিক্রমী তরুণ-তরুণীকে দ্য লিগ্যাসি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ডায়ানা অ্যাওয়ার্ডের ২৫তম বার্ষিকীতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ২ জন বাংলাদেশি। দ্য লিগ্যাসি অ্যাওয়ার্ড মূলত প্রশংসনীয় সামাজিক কর্ম বা মানবিক কাজের জন্য দেওয়া হয়। দ্য ডায়ানা অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, […]
কুয়েতে শিশু-কিশোরের রং তুলিতে বঙ্গবন্ধু-বাংলাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুয়েত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শুক্রবার (১৫ মার্চ) চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিনটি গ্রুপে ভাগ করা এ প্রতিযোগিতায় ছবিতে ছবিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের প্রাণ-প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোররা।
আসামি ৬ মাস ধরে জেলে আছে এটা কোনো যুক্তি হতে পারে না

মাদক মামলার জামিন শুনানিতে ছয় মাস জেলে আছে, তার চেয়ে বেশি সময় ধরে জেলে আছে এটা কোনো যুক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ২৫ মামলায় আসামিদের হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত করে চেম্বার আদালতের তথ্য বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে […]
এবার ডিবি বললো, ইনসুলিন না দিয়ে ‘মৃত্যু ঘটানো হয়’ সিআইপি হাসানের

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ মারা যান ২০২২ সালের ২৪ জানুয়ারি। মৃত্যুর ঘটনা তদন্ত করে ডিবি বলছে, জীবদ্দশায় হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও অন্য আসামিরা তার চিকিৎসা না করে, নিয়মিত ইনসুলিন না দিয়ে অবহেলার মাধ্যমে ‘মৃত্যু ঘটানোর কাজটি’ নিশ্চিত করেন। এমন অভিযোগে হাসানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল […]
গোলাম আরিফ টিপুর দ্বিতীয় জানাজা সম্পন্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর প্রবীণ আইনজীবী ও ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ৩টার পর অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এ জানাজার নামাজ সম্পন্ন হয়। এর আগে প্রথম জানাজা সম্পন্ন হয় নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসায়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর ২ টার […]
প্রধান বিচারপতি, পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর শোক

ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ডেপুটি স্পিকার মো. শামসুল হক […]
শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত গোলাম আরিফ টিপু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর প্রবীণ আইনজীবী ও ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেন।
